অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) সার্ভেয়ার দিদারুল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে কেজিডিসিএল কার্যালয় থেকে কোম্পানিটির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেফতার করে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে ১২ টি দ্বৈত চুলা স্থানান্তর ও ১০টি নতুন দ্বৈত চুলার সংযোগ দেন কেজিডিসিএলের কর্মকর্তারা। এ ঘটনায় মন্ত্রীপুত্র মুজিবুর রহমানসহ কেজিডিসিএলের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার আসামি হওয়া কেডিসিএল-এর চার কর্মকর্তা হলেন- কোম্পানিটির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) মো. সারওয়ার হোসেন, সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মো. আলী চৌধুরী, ট্রান্সমিশন ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, সার্ভেয়ার মো. দিদারুল আলম। এদের মধ্যে গ্রাহক মুজিবুর রহমান ও সাবেক মহাব্যবস্থাপক মো. আলী চৌধুরী ছাড়া বাকি তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক।
ঘটনার সত্যতা নিশ্চিত দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, অবৈধ উপায়ে মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে মোট ২২টি গ্যাসের সংযোগ প্রদানের জন্য ওই গ্রাহকসহ কেজিডিসিএলের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে কেজিডিসিএলের তিন কর্মকর্তাকে আজ (বৃহস্পতিবার) গ্রেফতার করা হয়েছে। গ্রাহক মুজিবুর রহমান ও কেজিডিসিএলের কর্মকর্তা আলী চৌধুরীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051