1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের গ্যারান্টি চান জাপা প্রার্থী

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৫ pm

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের গ্যারান্টি চেয়েছেন জাতীয় পার্টির ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান। শুক্রবার সকালে এ উপলক্ষে শহরে চাকলাপাড়ায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের কাছে তিনি এই দাবী করেন। সংবাদ সম্মেলনে দলটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধান রক্ষার শপৎ নিয়ে জাতীয়পার্টি দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করছে। নির্বাচনকালে যাতে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলার পরিবেশ শান্তিপুর্ণ বজায় থাকে সে বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে।

এ ক্ষেত্রে জাতীয়পাটি সব ধরণের সহায়তা করে যাবে। তিনি বলেন প্রেসিডেন্ট এরশাদ সর্ব প্রথম এ দেশে উন্নয়নের ধারা সুচনা করেছিলেন। উপজেলা সৃষ্টি করে তিনি গ্রামের মানুষের কাছে সেবা পৌছে দিয়েছিলেন। জাপা প্রার্থী মাহফুজুর রহমান সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসীকে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ