ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মনোরঞ্জন সাংমা ওরফে মন্টু (৬৫) নামের এক আদিবাসীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় শিমুল চাম্বুগং (২০) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
রোববার (৮ মে) সন্ধ্যা ৭টার পর উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন সাংমা ওরফে মন্টু ওই এলাকার বোলানাথ সাংমার ছেলে। আর গ্রেফতার শিমুল চাম্বুগং একই এলাকার আশুতোষ চাম্বুগংয়ের ছেলে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার দিকে মনোরঞ্জন সাংমা নিজ ঘরের বারান্দায় বসা ছিলেন। হঠাৎ শিমুল চাম্বুগং হাতে চাইনিজ কুড়াল নিয়ে এসে মনোরঞ্জন সাংমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আবুল খায়ের বলেন, শিমুল চাম্বুগংকে মাতাল অবস্থায় আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে এখনো উল্টাপাল্টা বলছে। সে স্বাভাবিক অবস্থায় ফিরলে ঘটনার প্রকৃত বিবরণ জানা যাবে।
এদিকে হত্যাকাণ্ডের পর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051