নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ চান্দখানা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরিক্ষা নির্ধারিত সময়ে পরিক্ষার সুষ্ঠ পরিবেশ না হওয়া, চাকুরী আবেদন প্রার্থীদের মধ্যে অনেকে উপস্থিত না হওয়ার কারন দেখিয়ে নিয়োগ পরিক্ষা স্থগিত করা হয়েছে। বিদ্যালয় কমিটি ও নিয়োগ বোর্ড এর সদস্য বৃন্দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিয়োগ পরিক্ষা বন্ধ ঘোষনা দিয়ে স্কুলের নোটিশ বোর্ড এ নোটিশ ছাঁটিয়ে দেয় তারা।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, উল্লেখিত বিদ্যালয়ে আজ সোমবার ৪ পদে কর্মচারী নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৪টি পদের মধ্যে অফিস সহায়ক পদে ১৩ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ৭ জন, নৈশ প্রহরী পদে ৬ জন ও আয়া পদে ৫জন চাকুরী প্রত্যাশি আবেদন করেন। ওইসব পদের মধ্যে প্রতি পদে একজন করে মোট ৪ জন আবেদনকারী বাদে অন্যান্য আবেদনকারীরা জানতে পারে, পরিক্ষা হওয়ার আগেই ৪টি পদে ১৬লক্ষ টাকার বিনিময়ে চারজন আবেদনকারীকে চুড়ান্ত করে রাখা হয়েছে। জানতে পেরে তারা নিয়োগ পরিক্ষা কেন্দ্রে হৈচৈ শুরু করে। এতে পরিক্ষার নেওয়ার পরিবেশ নষ্ট হয়।
নিয়োগ কমিটি নির্ধারিত সময়ে পরিক্ষা নিতে না পারায় ও আবেদনকারীদের মধ্যে ১৩ জন অনুপস্থিত থাকায় পরিক্ষা স্থগিত ঘোষনা করেন।
প্রসঙ্গত; পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই পরিছন্নতা কর্মী পদে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেনের (ঢোল মেম্বার) ছেলে জিল্লুর রহমান, আয়া পদে মেয়ে শিল্পী আক্তার। প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে নূরে আলম নৈশ প্রহরী পদে ও অফিস সহায়ক পদে নিকটতম এক আত্মীয়কে নিয়োগ দেওয়ার জন্য চুড়ান্ত করে রাখা হয়েছে বলে এক বিশ^স্ত সূত্রে জানা যায়।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম জানান, পরিক্ষা নেওয়ার পরিবেশ না থাকায় ও ১৩ জন আবেদনকারী অনুপস্থিত থাকার কারনে নিয়োগ পরিক্ষা স্থগিত করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051