1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অবশেষে যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ২:০৪ am

যুক্তরাষ্ট্রে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত আগস্টেই এ সংক্রান্ত একটি নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, রবিবার থেকে টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধের এ ঘোষণা কার্যকর হবে। ঘোষিত এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে টিকটক ও এর মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স।

এদিকে রয়টার্স জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের এক আদালতে নিষেধাজ্ঞাটি রুখে দিতে আবেদন করেছে টিকটক। অভিযোগে বলা হয়, রাজনৈতিক কারণে এ নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নিষেধাজ্ঞা বাইটড্যান্সের ফার্স্ট এমেন্ডমেন্ট অধিকার ক্ষুন্ন করবে।

জানা যায়, হুয়াওয়ের পর টিকটক ও উইচ্যাটকে ঘিরে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে চীন আগেই বলেছিল, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হলেও এই অ্যাপ বিক্রি করা হবে না।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ