একজন অভিষিক্ত বোলার। তার হাত ধরেই খুললো উইকেটের ডেডলক। দুই লঙ্কান ওপেনার যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, তাতে করে বড় দুঃশ্চিন্তাই ভর করেছিল বাংলাদেশ শিবিরের ওপর। শেষ পর্যন্ত ২০৯ রানের জুটি গড়ার পর অবশেষে তাতে ভাঙন ধরালেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম।
আগের ইনিংসে ২৪৪ রান করা দিমুথ করুনারত্নে এই টেস্টেও করলেন সেঞ্চুরি। তাকে ১১৮ রানে ফিরিয়েছেন শরিফুল। ইনিংসের ৬৪তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্ট্যাম্পের হালকা বাইরে।
করুনারত্নে চেষ্টা করেছিলেন অফসাইডে স্কয়ার কাট করবেন। কিন্তু ব্যার্থ হলেন। বল ব্যাটের কানায় চুমা দিয়ে গিয়ে জমা পড়লো উইকেটরক্ষকের গ্লাভসে।
এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ১ উইকেট হারিয়ে ২৩৮। ১০৭ রান নিয়ে ব্যাট করছেন লাহিরু থিরিমানে। ১১ রান নিয়ে ব্যাট করছেন ওসাদা ফার্নান্দো।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051