সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা চলছে ৪৮ ঘণ্টা অবরোধ। অবরোধে সকল ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সতর্ক অবস্থানে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর থেকে ময়মনসিংহের গফরগাঁও,মশাখালী, রেলস্টেশন,গয়েশপুর, গফরগাঁও ২৮ কিলোমিটার রেললাইন অংশ,এশিয়ান হাইওয়ে সড়ক,বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ, ও আনসার বাহিনীর টহল জোরদার করেছে।
পুলিশ ও আনসার বাহিনীর এ টহলে নেতৃত্বে আছেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান,গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মো: ফারুক আহাম্মদ,পাগলা থানার অফিসার ইনচার্জ মো:রাজু আহাম্মদ।
গফরগাঁও পৌরশহর ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং হাটবাজার গুলোতে টহল পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। যে কোন নাশকতার আশংকা রোধে পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা জন্য সর্ব সাধারণকে অবহিত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান জানান,চলমান অবরোধে নাশকতা মূলক কর্মকাণ্ড প্রতিরোধে গফরগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।পুলিশ ও আনসার সদস্যরা সড়ক পথে সন্দেহ জনক ব্যক্তি ও যানবাহ তল্লাশি করছেন।অবরোধে উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051