1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অবরুদ্ধ দ্বার খুলে দাও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ১:১৫ am

জেসমিন দীপা

আমাকে হারিয়ে
যেতে দিওনা
আমি হারিয়ে গেলে
তোমার
পাতাবাহারের গাছে
আর কখনো শীতের
শিশির জমা হবে না
বসন্তের মিষ্টি রোদে
আর কখনো
তোমার কপাল ছুঁয়ে
যাবে না
আমি আছি বলেই
তোমার আকাশে
ফানুস উড়ে,
আমি আছি বলেই
তোমার দিঘীর জলে
পদ্ম ভাসে
আমাকে হারিয়ে
যেতে দিওনা
আমি হারিয়ে গেলে
তুমি ভুলে যাবে
সেই পথ,
যে পথে আমার হাত
ধরে তুমি চলে ছিলে
উত্তর দিক থেকে
আসা পথ—
তোমাকে আবার
উত্তর দিকে নিয়ে
যাবে,
চেনা সব পথ বড়
বেশী অচেনা মনে
হবে…
কবে বৈশাখ এসে
ফিরে যাবে জানতেও
পারবে না…
তুমি ভুলে যাবে
শেষ কবে আমাকে
বেলীফুল কিনে
দিয়ে ছিলে.
তুমি ভুলে যাবে
শেষ কবে…
তুমি কাউকে
ভালোবাসি বলে
ছিলে
আমাকে হারিয়ে
যেতে দিওনা!
আমি হারিয়ে গেলে
তোমার
পাতাবাহারে
আর শিশির জমা
হবে না…

লেখক: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, সদস্য বিশ্ব সাহিত্য কেন্দ্র



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ