রাশিয়ার রিয়াজান শহরের কাছে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে একটি কার্গো প্লেন। এ ঘটনায় ৯ জন হতাহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২৪ জুন) সকালে অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয় প্লেনটি। এ সময় তিনজন নিহত হন। আহত হয়েছেন ৬ জন।
রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, কার্গো প্লেনটি ইল্যুশিন আইএল-৭৬ মডেলের। অবতরণের সময় প্লেনটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় তিনজন নিহত, ছয়জন আহত হয়েছেন।
প্লেনটি কোন সংস্থার তা নিশ্চিত করতে পারেনি ইন্টারফ্যাক্স।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051