সৃজিত-মিথিলার সম্পর্কের শুরুটা ফেসবুকের ছোট্ট একটি ‘হাই’ থেকে। এপার বাংলার রাফিয়াত রশিদ মিথিলা অবশ্য ইন্টারনেটের মাধ্যমে ওপার বাংলা থেকে আসা সৃজিত মুখার্জির এই সম্ভাষণকে খুব একটা পাত্তা দেননি। উল্টো শুনিয়ে দিয়েছেন অপরিচিত একজন মানুষের সঙ্গে তার কথা বলাই উচিত না।
সম্প্রতি একটি গণমাধ্যমকে মিথিলা এসব কথা জানিয়েছেন।
ওই গণমাধ্যমকে মিথিলা জানান, সৃজিতের সঙ্গে যখন কথা শুরু হয়, তখন ফেসবুকে সাধারণভাবেই কথা বলতেন তারা। কখনো ভাবেননি তাদের সম্পর্কটা পাকাপোক্ত হতে যাচ্ছে।
সৃজিতই মিথিলাকে ফেসবুকে নক করেছেন জানিয়ে মিথিলা আরও বলেন, সৃজিতের ফেসবুকে আমার আইডির সাজেশন যাচ্ছিল। তখন নাকি সৃজিত একটু আগ্রহ দেখিয়েছিল। প্রথম যখন আমাকে হাই বলে, তখন আমি চিনতে চাইলাম লোকটা কে? কমনফ্রেন্ড কে কে আছে? আর তার প্রোফাইলটা ভেরিফায়েডও ছিল না। আসলেই হাই বলা মানুষটি সৃজিত কি না, সেটাও বোঝার অপশন ছিল না। মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, আবার না–ও হতে পারে। এরপর আমি রিপ্লাই দিলাম। তখন দেখলাম, এটি আসলেই সৃজিতের প্রোফাইল। তারপর ভাগ্যে যা ছিল তাই হলো।
২০১৯ সালের জানুয়ারি মাসে পরিচয় হয় বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। ওই বছরই ৬ ডিসেম্বর প্রণয়ে বাঁধা পড়ে সৃজিলা হন এই দম্পতি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051