আজব এক ঘটনার সাক্ষী থাকল আমেরিকার মিশিগানের ডেট্রোয়েট এলাকার বাসিন্দারা। এক যুবতীকে মৃত ঘোষণার পরে যখন তাকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দেখা যায় জীবিত রয়েছেন তিনি।
ওই যুবতীর নাম এখনো জানা সম্ভব না হলেও, জানা গেছে তার বয়স মাত্র ২০। তার শরীরের মেডিক্যাল রিডিং এবং রোগীর অবস্থা দেখে চিকিৎসকেরা জানিয়েছিলেন আর বেঁচে নেই সে। এরপরে শেষকৃত্যের জন্য দেহ নিয়ে যাওয়া হয়।
কিন্তু এরপরেই ঘটে চমকপ্রদ ঘটনা। অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর আগে দেখা যায় শ্বাস নিচ্ছেন ওই যুবতী। সেখানে সে সময় উপস্থিত ছিল কিছু কর্মীও। তারা ওই যুবতীর নিশ্বাস-প্রশ্বাস নেয়ার ব্যাপারে নিশ্চিত হতেই ডেট্রয়েট ইমার্জেন্সি মেডিক্যালে খবর দেয়।
এরপর তড়িঘড়ি করে ওই যুবতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে ওই ২০ বছরের যুবতী কেমন আছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
অবশ্য এমন ঘটনা নতুন নয়, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এমন লোকের সংখ্যা বিশ্বজুড়ে নেহাত কম না। অনেকে বলেন, এ সময় শরীর সাময়িকভাবে সব কাজ বন্ধ করে দিলেও পরে আবার তা ঠিক হয়ে যায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051