1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২ ৯:০০ pm

সাড়ে চার বছর আগে রাজধানীর কদমতলী এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রী পলি আক্তার মীমকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ইসমাইল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে ইসমাইলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়- পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর রাতে ইসমাইল মীমকে কিল-ঘুষি মেরে এবং দেওয়ালের সঙ্গে মাথায় আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় মীমের খালা রিনা বেগম ওই বছর ১৫ সেপ্টেম্বর কদমতলী থানায় এ মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৬ মে ইসমাইলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন ডেমরা জোনাল টিমের পুলিশ পরিদর্শক আব্দুল হক। ২০১৯ সালের ১১ এপ্রিল ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ