1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিসের পোশাক ব্যবহার নিষিদ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ১২:৪০ pm

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন রঙয়ের পোশাক ব্যবহার নিষিদ্ধ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের অনুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো জন্য ব্যবহার নিষিদ্ধ। বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত কালো, ছাই ও কমলা এই তিন রঙয়ের পোশাকের ডিজাইন, রং ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর। গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার এ কে এম শওকত আলম মজুমদার স্বাক্ষরিত এক নিবন্ধনপত্রের পরিপ্রেক্ষিতে এখন থেকে অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলংকৃত ডিজাইন, প্যাটার্ন, রংয়ের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করল প্রতিষ্ঠানটি।

ফলে পূর্বানুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি অমান্য করে ব্যবহার করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ