1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ২৮ বাংলাদেশি আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১০:৪৮ pm

কলকাতা: ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এদের মধ্যে ১১ জন পুরুষ, আটজন নারী ও নয়জন শিশু রয়েছে।

সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশের তথ্য মতে, বৃহস্পতিবার (২৯ মে) রাতে রাজ্যটির কোচবিহার জেলার দিনহাটা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে ভারতজুড়ে। সেই ভয়েই বৃহস্পতিবার আটক ২৮ বাংলাদেশি গোপনে দেশে ফেরত যাচ্ছিলেন। সেই লক্ষ্যে তারা দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা দিনহাটা থানায় খবর দেয়।

কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানান, তারা বিহার-শিলিগুড়ি হয়ে কোচবিহারে এসেছিল। এরপর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) তাদের দিনহাটা আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ