অনিয়ম-দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন স্থগিত থাকা মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, পত্রপত্রিকায় অনিয়মের অভিযোগে আমরা নিয়োগটি স্থগিত করে তদন্ত শুরু করি। এরপর তদন্ত প্রতিবেদনেও অনিয়মের বিষয়টি উঠে এসেছে, ফলে পরীক্ষাটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বছরের ২৯শে জুন স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি পদ এবং মেডিকেল টেকনিশিয়ানদের এক হাজার ৮০০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি পদের বিপরীতে ২৩ হাজার ৫২২ জন এবং মেডিকেল টেকনিশিয়ানদের বিভিন্ন গ্রুপের এক হাজার ৮০০টি পদের বিপরীতে প্রায় ৫০ হাজার জনসহ মোট প্রায় ৭৪ হাজার চাকরিপ্রার্থী গত বছরের ১২, ১৮ ও ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
লিখিত পরীক্ষার পর মেডিকেল টেকনোলজিস্টদের মৌখিক পরীক্ষা গত ২২ ফেব্রুয়ারি এবং টেকনিশিয়ানদের মৌখিক পরীক্ষা ১০ মার্চ শেষ হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051