কালের পরিক্রমায় বর্তমানে মানুষ হয়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। সময়-অসময়ে জনজীবন থমকে দেয়া হয় আদিম বাসনা চরিতার্থে।
আমজনতাকে ব্যবহার করে সিস্টেমে ছড়ি ঘোরানোর প্রলোভনে উন্মত্ত গুটিকয়েক সত্তা। হোক সম্পদহানি কিংবা প্রাণহানি কোনও আক্ষেপ নেই কারোরই সে অর্থে।
মুক্তির দিশা পেতে সর্বস্ব বিসর্জন দেয়া জাতি পরাধীন বনে যায় মানসিকতায়, নিত্য জীবন-যাপন করতে গিয়ে অনিয়মের প্রথায় আটকে গিয়ে পিষ্ট হয়।
সাধারনের রক্ত-ঘামে ঘোরে সভ্যতার উন্নয়নের চাকা। সেখানে তারা ন্যায্য অধিকারতো পায়ই না, জীবন গেলে মেলে সামান্য কিছু টাকা।
বেঁচে থাকতে জীবন-যাপনের তাগিদে অর্থের পেছনে ছোটা মানুষগুলোর অপঘাতে মৃত্যু হলেও চলে সওদা।
সিস্টেমে এটাই অসম নিয়ম। যেন অধিকাংশ মানুষ জন্মায় এ নিয়মেরই দাসত্ব করতে। অন্তিম অবধি চলতে থাকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম, মেনে নিয়ে সত্তার পরাধীনতা।
সময়ের পালা বদলে আরো প্রগাঢ় হয় মানুষের বাসনা। নীতি-নৈতিকতার জ্ঞান লোপ পেতে থাকে ভোগলিপ্সায়।
কত শত আহাজারি-আর্তনাদ মিশে ভারী হয় বাতাস, কোন প্রতিকার নেই। প্রতিনিয়ত জীবন বিসর্জনেও কোন বদল নেই নিরুত্তাপ-ভাবলেশহীন ব্যবস্থায়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051