1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধে সময় পেল প্রেস কাউন্সিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ৪:০০ pm

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টে আবেদন করে আরেক সপ্তাহের সময় পেয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ তাদের সময় আবেদন মঞ্জুর করেন।

আদালতে প্রেস কাউন্সিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) হাইকোর্টকে জানিয়েছিল, তথ্য মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত সব অনলাইন নিউজপোর্টাল ও অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

গত ১৪ সেপ্টেম্বর রিট পিটিশনে সংযুক্ত থাকা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজপোর্টাল বাদে অনিবন্ধিত সব নিউজপোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ