অনলাইনে ক্লাস নেয়ার ক্ষেত্রে রাজবাড়ী জেলা এখন সারা দেশের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের শিক্ষক বাতায়নের রিপোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার মুশফিকুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও শিক্ষার স্বাভাবিক পরিস্থিতি হোঁচট খেয়েছে। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, তাই বিকল্প পন্থায় শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সারা দেশে অনলাইনে ক্লাস নেয়ার কার্যক্রম শুরু হয়। ‘সংসদ টেলিভিশন’ চ্যানেলে অনলাইন ক্লাস সম্প্রচারের পাশাপাশি প্রতিটি জেলায় স্ব স্ব উদ্যোগে অনলাইনে ক্লাস নেয়ার কার্যক্রম শুরু হয়।
তিনি বলেন, রাজবাড়ী জেলা অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও জেলা প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে কিছু নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রচেষ্টায় অনলাইনে ক্লাস নেয়ার কার্যক্রম শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে রাজবাড়ীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এই অনলাইন ক্লাস নেয়ার সঙ্গে সম্পৃক্ত হন।
খন্দকার মুশফিকুর রহমান বলেন, জেলা প্রশাসক দিলশাদ বেগমের নির্দেশনায় ‘রাজবাড়ী ক্যাবল নেটওয়ার্কের (আরসিএন) একটি চ্যানেলের মাধ্যমে ক্লাসগুলো সম্প্রচারের ব্যবস্থা নেয়া হয়। এরই ধারাবাহিকতায় অনলাইনে ক্লাস নেয়ার ক্ষেত্রে গত জুলাই মাসে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে চতুর্থ এবং গত আগস্ট মাসে দ্বিতীয় স্থান অর্জন করে। গত মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী রাজবাড়ী জেলা টাঙ্গাইল জেলাকে পেছনে ফেলে প্রথম স্থানে চলে এসেছে বলে তিনি জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051