করোনাভাইরাস আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান মারা গেছেন। শনিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১০ এপ্রিল তিনি এ হাসপাতালে ভর্তি হন। প্রথমে কেবিনে ছিলেন, কিন্তু সমস্যা বাড়তে থাকায় তাকে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ফলে ডা. শামসুজ্জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সকাল সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডা. ফারুক আহমেদ বলেন, ‘ওর ফুসফুসে ইনফেকশন হয়েছিল, সেটা আর ঠিক হয় নাই। এছাড়া ডায়াবেটিস, প্রেসার, ওবেসিটি (স্থুলতা) ছিল। একইসঙ্গে বয়সও একটা বিষয়।’ সে (ডা. শামসুজ্জামান) আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, যোগ করেন তিনি।
অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান রাজধানী মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং আইইডিসিআরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে এর পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন।
অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্যখাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
ফোরামের সভাপতি তৌফিক মারুফ এবং সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি শোক বার্তায় বলেন, ‘ডা. একেএম শামসুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ একজন দায়িত্বশীল মেধাবী কর্তব্যনিষ্ঠ চিকিৎসক হারালো।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051