
ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবিদ ও সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের ছোট চাচা মরহুম অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৭তম মৃত্যু আজ বুধবার। দিবসটি পালনে পারিবারিক ভাবে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া, বংকির ও কালুহাটী গ্রামে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০০৭ সালে ২৬ এপ্রিল অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদ ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
সে সময় তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহ সদর উপজেলার রামনগর এ এন্ড জে কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ, মাদারীপুরের চরমুগুরিয়া ডিগ্রী কলেজ ও মহেশপুর ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মরহুম ফজের আলী বিশ্বাসের ছোট ছেলে। মরহুম অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের বিসিএস পরীর্ক্ষীদের জন্য লেখা ভাষা সাহিত্যের উপর বই ঢাকার দিকদর্শন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া বহু মুল্যবান পান্ডুলিপি তার গড়া লাইব্রেরীতে রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই