রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে রশি টানাটানি শুরু হয়েছে। ফলে আবারো জটিলতার সৃষ্টি হয়েছে। গত ১৯ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান কবির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করায় এই জটিলতার সৃষ্টি হয়।
জানা যায়, রাজনৈতিক পট পরিবর্তন হলে গত ১৪ আগস্ট কলেজের ১৩ তম জ্যেষ্ঠ প্রভাষক রায়হান কবির প্রধান এক ধরনের বলপূর্বক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বুঝে নেয়ার অভিযোগ ওঠে।
পরবর্তীতে উপাধ্যক্ষ বহুলুল মিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এডহক কমিটি গঠনের আবেদন করলে কর্তৃপক্ষ ১ অক্টোবর তা অনুমোদন দেয়। এরপর ২ অক্টোবর এডহক কমিটি উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়।
গত ১৯ অক্টোবর প্রভাষক রায়হান কবির প্রধানের আবেদনের প্রেক্ষিতে ওই দিনেই কমিটি স্থগিত করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। ২১ অক্টোবর তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত কলেজ পরিদর্শক মাসুদ রানা ও আইন শাখার নজরুল ইসলাম কলেজে তদন্তে আসেন।
প্রতিবেদন দেওয়ার আগেই ১৪ নভেম্বর আকস্মিকভাবে নতুন কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর ১৯ নভেম্বর তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে আগামী ১০ কার্য দিবসের মধ্যে উপাধ্যক্ষ/জ্যেষ্ঠতম ৫ জন শিক্ষকদের মধ্যে থেকে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে বিষয়টি নিষ্পত্তির জন্য এডহক কমিটিকে অনুরোধ করা হয়।
এ বিষয়ে রায়হান কবির প্রধান বলেন, সরকার পরিবর্তনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়জিদ মিয়া দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। গত ১৪ নভেম্বর এডহক কমিটি অনুমোদন হলে ওই কমিটিও আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে বহাল রাখেন।
সেহেতু ওই চিঠির কোনো কার্যকারিতা নেই।
এ বিষয়ে উপাধ্যক্ষ বহুলুল মিয়া জানান, বিধি অনুযায়ী আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করার কথা। কিন্তু তা না করে পুরো বিষয়টি কৌশলে পাশ কাটিয়ে যাচ্ছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051