ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রীর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আটকা পড়ে। মেরামত শেষে ৬ ঘণ্টা পর ট্রেনটি আবার চালু হয়। ঈদের কারণে আজ শুক্রবার সকালে ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় সেতু পূর্ব রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত যাত্রীর কারণে কয়েকটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়।
ট্রেনটি সকাল ৫টা ৪৫ মিনিটে রেলস্টেশনে আসে। কিন্তু সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল স্টেশনেই এর মেরামতকাজ শুরু হয়। ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত কাজ শেষে ৬ ঘণ্টা পর ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি আবারো পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেয়।
এদিকে, রেলটি আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। রেলের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় ছাদে করে বাড়ি রওনা দিয়েছেন অসংখ্য মানুষ। ছাদেও নেই তিল ধারণের জায়গা। তবুও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাচ্ছেন হাজারো যাত্রী।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051