1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অতিরিক্ত ডিআইজি হলেন ১২ পুলিশ সুপার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ১০:৩০ pm

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) হয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন।

এছাড়াও ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ