1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অটো চালক হত্যা কারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৫ pm

রৌমারীতে ইজিবাইক চালক হত্যা কারিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন ইজিবাইক সংগঠনের শতাধিক চালকরা। রৌমারীতে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটির ডাকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা চত্তরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন শ্রমীকরা।

বানববন্ধনে বক্তব্য রাখেন, ইয়াকুব আলী সভাপতি দাঁতভাঙ্গা ইউনিয়ন অটোবাইক শ্রমীক সংগঠন, জাহাঙ্গীর আলম সভাপতি যাদুরচর ইউনিয়ন অটোবাইক শ্রমীক সংগঠন, রুস্তম আলী সহ-সভাপতি রিক্সা-ভ্যান শ্রমীক ইউনিয়ন, নুরুজ্জামান সভাপতি উপজেলা রিক্সা-ভ্যান শ্রমীক ইউনিয়ন, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক ট্রাক লড়ি শ্রমীক সংগঠন, এনামুলের বন্ধু এসএমএ মোমেন, মহির উদ্দিন শ্রমীক নেতা ও প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটি রৌমারী, হারুন অর রশিদ উপদেষ্টা বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটি রৌমারী, ওমর ফারুক ইছা কার্যকরি পরিচালনা কমিটি সভাপতি বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটি রৌমারী ও নুরুল আজম বাবু সভাপতি বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটি রৌমারী, স্ত্রী আয়শা খাতুনসহ অন্যান শ্রমীকবৃন্দ।
বক্তাগণ বলেন, ইজিবাইক চালকের হত্যার এবং থানায় মামলার ১১ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত একটি আসামীকে সনাক্তসহ গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তাগন আরো বলেন, পুলিশ পারে না, এমন কিছু কাজ নাই । ১০ হাত মাটির নিচে থেকে হলেও আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। তবে একজন গরীব সাধারণ মানুষ হেতু তার কোন গুরুত্ব নাই। একজন ধনী ব্যাক্তি হলে দ্রুত আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হতো। তবে আমরা আসা করি দ্রুত আসামীকে সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা হউক। ৭ দিনের আল্টিম্যাটাম দিয়ে তারা আরো বলেন, ৭ দিনের মধ্যে আসামীদেরকে গ্রেফতারের আওতায় আনতে না পারলে শ্রমীক সংগঠন বাধ্য হবে দুর্বার আন্দোলন ও পরিবহন ধর্মঘট করার ঘোষনা দেন। ।
উল্লেখ্য যে, কুড়িগ্রামের রাজিবপুরে ছিনতাইকারিরা চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাই করে এনামুল হক (৫০) কে হত্যা করে । এনামুল হকের বাড়ি রৌমারী সদরের সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামের মিছির আলীর ছেলে। ২৯ জানুয়ারী মঙ্গলবার রাজিবপুর সদর ইউনিয়নের স্লুইজগেট এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সাড়ে ৭টার দিকে কয়েকজন কৃষক ধান রোপন করতে এসে ক্ষেতে এনামুলকে পড়ে থাকতে দেখে। পরে অজ্ঞান অবস্থায় তাকে তুলে আগুন জালিয়ে শরীর গরম করার চেষ্টা করতে থাকে। এমন অবস্থায় সাথে সাথে রাজিবপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত এনামূলের কাছে থাকা ইজিবাইকটিও হত্যাকারীরা ছিনতাই করে নিয়ে যায়। এ হত্যাকান্ডে রাজিবপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ