ঈদের ঠিক একদিন আগে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জে বাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ অটোরিক্সার ২ জন যাত্রী নিহত ও অপর ৪ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ, তদন্ত কেন্দ্রের পুলিশ ঘনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা পরিবার পরিকল্পনা ক্লিনিকের সামনে এ মমার্ন্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সকালে অটেরিক্সাটি ৬/৭ জন যাত্রী নিয়ে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে আসার পথে উপজেলার গোহালাকান্দা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সাথে মূখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। তাৎক্ষনিক নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম শাকিব খান, সে স্থানীয় ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। সে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
আহতরা হলেন বুগী গ্রামের আব্দুর গফুরের ছেলে আটো চালক আমান উল্লাহ, আলীপুর গ্রামের আঃ হেকিমের পুত্র আকসামুল, বরুনা গ্রামের ফারুক আহমেদ,নওপাই গ্রামের আকিব মিয়া।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘাতক বাসটি এখনো সনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে পুলিশ ফাঁিড়তে আনা হয়েছে। এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051