চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি এলাকায় অটোরিকশা থেকে পড়ে জুই (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দুুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জুই হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়া বকুলতলা গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, অটোরিকশা করে মায়ের সাথে নানা বাড়িতে যাবার সময় শিশুটি অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে যায়। শুক্রবার দুুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় দুুপুর ১টা ৩০ মিনিটে শিশুটি মারা যায়। তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051