সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বাবুল সরকার (৫৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে তালগাছি-হরিরামপুর আঞ্চলিক সড়কে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল সরকারের বাড়ি ওই ইউনিয়নের ব্রজবালা গ্রামে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, দুপুরে তালগাছি থেকে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে ব্রজবালা বাজারের দিকে যাচ্ছিলেন বাবুল। ভ্যানটি হরিরামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক বাবুল ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজন আগেই নিহতের মরদেহ দাফন করেছে বলে জানান ওসি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051