সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় অটোভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন বাস ও ভ্যানের আরও ২০ যাত্রী।
শুক্রবার সকাল ১০টায় হাটিকুমরুল-বনপাড়া সড়কের বড় গোঁজা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ট্রাভেলস পরিবহণের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় অটোভ্যানের চার যাত্রী নিহত হন। আহত হন বাস ও ভ্যানের ২০ যাত্রী।
সলঙ্গা থানার ওসি জিলানী আহমেদ জানান, উদ্ধারকাজ চলছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051