
আটপাড়ায় অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, নেত্রকোনার আয়োজনে আটপাড়া উপজেলার অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে এ ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলার সাইফুল পাঠান অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাকিল আহমেদ। অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগির হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এইসকল শিশুদের সঠিক পরিচর্যা করার মাধ্যমে তাদের এগিয়ে নিতে হবে।
জেলা ক্রীড়া অফিসার, নেত্রকোনা আফরিন আক্তার মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটপাড়া সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি, সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক, মো: শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম পাঠান, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, মাহমুদ, অফিস সহকারী, জেলা ক্রীড়া অফিস ও অন্যান্যরা।
আয়োজনের মধ্যে ছিল ঝুড়িতে বল নিক্ষেপ, দীর্ঘলাফ ও সাংস্কৃতিক ইভেন্টে ৪৫জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া অফিস, নেত্রকোনায় প্রতি বছরই জেলার বিভিন্ন অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে এই ক্রীড়া আনন্দ উৎসব করে থাকে।
ভিন্নবার্তা/এমএসআই