নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩২) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার কালনী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩২ বছর হবে। র্যাবের সদস্যরা মরদেহটি হাসপাতালে রেখে গিয়েছিলেন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির মোল্লা বলেন, রোববার ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবক গুলিবিদ্ধ ছিলেন। পরে পিবিআইকে খবর দেওয়া হয়। হাতের ছাপ নিয়েও নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রাতে র্যাব-১ এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন বলেন, অজ্ঞাত ওই যুবক বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে আরও কয়েকজন ছিল। তারা সবাই ডাকাত দলের সদস্য ছিল। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051