অঙ্কিতা লোখন্ডের ব্যান্দ্রার ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি তদন্তকারী সংস্থা ইডির জিজ্ঞাসাবাদের সময় এমনই দাবি করেন রিয়া চক্রবর্তী। রিয়ার এই দাবি নিয়ে হাজারো প্রশ্ন তৈরি হলে অঙ্কিতা নিজের ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রকাশ করেন। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, নিজের ফ্ল্যাটের ইএমআই তিনি নিজেই দেন।
অঙ্কিতা লোখন্ডের ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রকাশ্যে আসার পর তাকে সমর্থন করেন সুশান্তের দিদি শ্বেতা। অঙ্কিতার বন্ধু বিকি জৈনও বান্ধবীর পাশে দাড়ান। অঙ্কিতা যা করেছেন এবং দেখিয়েছেন, তার জন্য অভিনেত্রীকে সম্মান জানান বিকি।
১৪ জুন ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে দেখা করেন অঙ্কিতা লোখন্ডে। এমনকী সুশান্তের মৃত্যুতে অঙ্কিতা যে ভেঙে পড়েন, সেই ছবিও সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে। সুশান্তের শেষকৃত্যানুষ্ঠানের পর পাটনায় গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখাও করেন অঙ্কিতা লোখন্ডে।
শুধু তাই নয়, সুশান্তের বাবাকে তিনি পাপা বলে সম্বোধন করেন। তাই প্রয়াত অভিনেতার পরিবারের পাশে দাঁড়ানো তার কর্তব্য বলেও মনে করেন বলে জানান প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051