
ঝিনাইদহ শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ফুলী খাতুন (৬০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের খেলাফৎ শেখের স্ত্রী। শুক্রবার ভোরের দিকে মশার কোয়েল থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। গ্রামবাসি জানায়, ফুলী খাতুন কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। রাতে তিনি নিমর্িারাধীন একটি ঘরে মশার কোয়েল জ্বালিয়ে শুয়ে ছিলেন। শুক্রবার রাত চারটার দিকে কোয়েল থেকে বিছানায় আগুন ধরে যায়। পরে ঘরবাড়িতে আগুন চড়িয়ে পড়ে। আগুনে মারাত্মক দগ্ধ হয় ফুলি খাতুন।
আগুনের খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে আসেন। এসময় ফুলী খাতুনকে দগ্ধ অবস্থায় তার ঘর থেকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক অবস্থায় কোয়েলের আগুনে অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে দুইটা ছাগল ও গরু মারা গেছে।
ভিন্নবার্তা/এমএসআই