পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চারজন মৃত্যুবরণ করেছেন। আরও ২০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের কেউই আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
শনিবার তিনি বলেন, অগ্নিদগ্ধদের মধ্যে দুইজন আইসিইউতে ও দুইজন লাইফ সাপোর্টে রয়েছেন। এই চারজনের অবস্থা আশঙ্কাজনক। সাতদিন না গেলে কিছুই বলা যাবে না।
ডা. সামন্ত লাল সেন বলেন, আপনারা জানেন যে আরমানিটোলার আগুনের ঘটনায় এখানে ২১ জন ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। ২০ জন এখনো চিকিৎসাধীন। এদের মধ্যে সাফায়েত হোসেন ও খোরশেদ আলম, আশিকুজ্জামান ও ইসরাত জাহান মুনা আইসিইউতে রয়েছেন। এদের মধ্যে আশিকুজ্জামান ও ইসরাত জাহান মুনা লাইফ সাপোর্টে।
তিনি বলেন, বাকি ১৬ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ধোঁয়ার কারণে এদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। বাইরে থেকে দেখে বুঝা যায় না। এদের কেউই আশঙ্কামুক্ত নয়। সাত দিন না গেলে কিছুই বলা যাবে না। তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানান ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুন লাগে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউন। আর দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051