1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অগ্নিগর্ভ মিয়ানমার : নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনেই নিহত ১৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ৯:১৩ pm

সামরিক অভ্যুত্থানের পর রোববার সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখল মিয়ানমার। এদিন বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর বিশ্বস্ত তথ্য পেয়েছে যে, পুলিশ ও সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ প্রাণঘাতী ও স্বল্প প্রাণঘাতী উপায়ে দমন করেছে যাতে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।’

রোববার ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে পুলিশ বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে। বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়।

গণমাধ্যমের ছবিতে দেখা যায়, রক্তাক্ত শরীর ফুটপাথে পড়ে রয়েছে, সতীর্থ বিক্ষোভকারীরা আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ