1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অগ্নিকান্ডে একই বাড়ির ৩০ কক্ষ পুড়ে ছাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ১২:২৭ pm

গাজীপুরে একটি বাড়িতে আগুন লেগে ৩০ কক্ষ পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর সিটি কর্পোরেশনের ভোগড়া উত্তরপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোগড়া উত্তরপাড়া তালতলা এলাকায় আবদুল মান্নান সরকারের বাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসেও খবর দেন তারা।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। আগুনে ওই বাসাবাড়ির টিনশেডের ৩০টি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

আগুনে ওই বাসাবাড়ির টিনশেডের ৩০টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ