হাসপাতালের কর্মচারী বকশিস চেয়েছিলেন ৫০০ টাকা। রোগীর দরিদ্র বাবা দিতে পেরেছিলেন ১৫০ টাকা। এতেই খেপে গিয়ে রোগীর অক্সিজেনের নল খুলে দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয়। ফলে ঘটনাস্থলেই মারা যায় ১৮ বছরের স্কুলছাত্র বিকাশ চন্দ্র দাস।
এরপর অভিযুক্ত ওয়ার্ডবয় ধলু হাসপাতালের আনসারদের সহায়তায় ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। চাঞ্চল্যকর এ ঘটনায় ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, ঘটনার পর ওয়ার্ডবয় ধলু পালিয়ে ঢাকায় চলে আসেন। এ ঘটনা চাঞ্চল্যকর ও আলোচিত হওয়ায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে ধলুকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি ইমরান খান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051