অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা ব্যবহারের সঙ্গে শরীরে রক্ত জমাট বাঁধার সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। জাতিসংঘের এই সংস্থা বলছে, তারা মনে করে এই টিকার ব্যবহার বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই।
ইউরোপের প্রায় ৫০ লাখ মানুষ এরই মধ্যে অক্সফোর্ডের টিকা গ্রহণ করেছে। এর মধ্যে ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দেওয়ার কথা জানা গেছে। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বলছে, টিকার কারণেই এই লক্ষণ দেখা গেছে তার কোনো প্রমাণ নেই। আর এর সুবিধা ঝুঁকির চেয়ে অনেক বেশি। তার পরও ডেনমার্ক, নরওয়েসহ বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি বাতিল করেছে। সর্বশেষ থাইল্যান্ড অক্সফোর্ডের টিকাদান কর্মসূচি স্থগিত করেছে। গতকাল শুক্রবার টিকাদান শুরুর কথা থাকলেও দেশটির প্রধানমন্ত্রী এই কর্মসূচি বাতিল করেছেন। তবে এই সন্দেহের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে গতকাল শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডাব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস দাবি করেছেন, ‘অন্যান্য কভিড টিকার মতোই অক্সফোর্ডের কোভিশিল্ডও একটি অসাধারণ টিকা।’
টিকার সুরক্ষা নিয়ে কোনো সংশয় থাকলে তা পর্যালোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন হ্যারিস। তিনি বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারে বাধা নেই। তবে এর সুরক্ষাসংক্রান্ত বিষয়ে সংশয় থাকলে তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। তবে এই মুহূর্তে এ কথা বলা ঠিক নয় যে আমরা তা ব্যবহার করব না।’ সূত্র : বিবিসি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051