1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার ‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ছাত্রদল নেতা নেতৃত্বে চলছে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক
সব ধরনের চিকিৎসা সেবায়

৬৯ বেসরকারি হাসপাতাল ২৪ ঘণ্টা প্রস্তুত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ৪:১৯ pm

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অন্তর্ভুক্ত ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা সব রোগের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান বলেন, করোনা সংক্রান্ত এই দুর্যোগে আমরা জাতির পাশে আছি। আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত ৬৯টি মেডিকেল কলেজ ও হাসপাতালে দিন রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হবে।

তিনি বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রায় ২০ হাজার নার্স চিকিৎসক রয়েছেন। তারা সব সময় প্রস্তুত রয়েছে। এসব হাসপাতালের প্রতিটিতে ৫০০-৭০০ বেড রয়েছে।

মবিন খান আরও বলেন, করোনায় চিকিৎসা সেবা দিতে আমরা কিছু হাসপাতাল ডেডিকেটেড করে এসেছি। প্রয়োজনে আরও বাড়াব। আমাদের সব ডাক্তার ও নার্স প্রস্তুত আছেন।

প্রসঙ্গত দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে অক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ