1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ২:৪৯ pm

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌবাহনী প্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী। পাশাপাশি দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায়ও বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌ প্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাধ মিলিয়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

এ সময় মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচে দুজন নারীসহ ৩১ জন মিডশিপম্যান ৩ বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন।

কুচকাওয়াজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ