1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৫ বছর৫ বছর পর একসঙ্গে মধুমিতা-যশ পর একসঙ্গে মধুমিতা-যশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১ ৭:১১ pm

ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় জুটি যশ-মধুমিতা।জনপ্রিয় এ দুই তারকার অভিনীত ‘বুঝে না সে বুঝে না’ সিরিয়াল দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায়। ৫ বছর পর আবার সেই জুটি নতুন একটি কাজে চুক্তিবদ্ধ হয়েছেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়,এক সময় নাকি তাদের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। টানা তিন বছর একই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পরেও নাকি দুই সহকর্মীর মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব। কিন্তু সব জল্পনা উড়িয়ে দীর্ঘ পাঁচ বছর পরে আবার একসঙ্গে কাজ করলেন যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘ও মন রে’ গানটির ভিডিও জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটবে তাদের।

এ বিষয়ে অভিনেত্রী মধুমিতা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,তানভিরের গান আমার অনেক দিন ধরেই ভাল লাগে। নতুন গানটা শুনেই পছন্দ হয়ে গিয়েছিল। ওর সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি। আশা করি এই গানটাও সকলে পছন্দ করবেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তানভির ইভান গানটি গাইছেন জানার পরেই কাজ করতে রাজি হয়ে যান মধুমিতা। বাংলাদেশের এই তরুণ গায়কের অনুরাগী তিনি।
তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়। তানভিরের গাওয়া গান একাধিক বার রিল এবং স্টোরিতে ব্যবহার করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ