1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

৫ উপনির্বাচনেই অংশ নেবে জাপা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ৮:১৩ pm

আসন্ন পাঁচটি উপ-নির্বাচনেই অংশ নেবে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে তার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত দলের কো- চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।

জাপার কো-চেয়ারম্যান ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঞ্চালনায় বৈঠকে জিএম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম। তবে দলের আরেক কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বৈঠকে যাননি।

বৈঠক শেষে জিয়াউদ্দিন বাবলু গণমাধ্যমকে জানান, প্রতিটি উপ-নির্বাচনে জাপা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে। জাপা চায় নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে কাজ করবে। ইসির অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন আয়োজনে জাপা পূর্ণ সহায়তা করবে। সাধারণ ভোটাররা যেন নির্বাচনে উৎসাহবোধ করে এমন নির্বাচন চায় জাপা।

তিনি বলেন, নির্বাচনে জাপা প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবে। এক প্রশ্নের জবাবে বাবলু বলেন, রাজনৈতিক দলের অধিকার খর্ব হয় বা মানুষের ভোটাধিকার সংকুচিত হয় এমন কোনো সিদ্ধান্ত ইসি নিলে জাপা তা মেনে নেবে না।

জাতীয় সংসদের শূন্য আসনসমূহে উপ-নির্বাচন উপলক্ষে গঠিত পার্লামেন্টারি বোর্ডের আহ্বায়ক হচ্ছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। বোর্ডের সদস্য সচিব দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। আর সদস্যরা হলেন- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ