1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩৫ দিনে ৫০ হাজার আসামির জামিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ১০:৫৪ pm

সারা দেশের নিম্ন (ভার্চুয়াল) আদালত গত ৩৫ কার্যদিবসে প্রায় ৫০ হাজার আসামির জামিন মঞ্জুর করেছেন। শুক্রবার বিকালে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারা দেশে নিম্ন আদালত (ভার্চুয়াল) মোট ৯৫ হাজার ৫২৩ জনের জামিন আবেদন নিষ্পত্তি করেছেন। এরমধ্যে ৪৯ হাজার ৭৬২ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে ৬০৮ জন শিশুকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। এরমধ্যে সমাজসেবা অধিদফতর ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ৫৮৩ শিশুকে আভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগে ১১টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ