1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ ১১:৩৭ am

দেশজুড়ে তীব্র শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে একযোগে ২৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবারের তুলনায় বৃহস্পতিবার শৈত্যপ্রবাহে আক্রান্ত জেলার সংখ্যা কিছুটা কমলেও শীতের তীব্রতা এখনও পুরোপুরি কমেনি। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে এবং রাজধানীতেও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা বর্তমানে শৈত্যপ্রবাহের আওতায় রয়েছে। পাশাপাশি গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই আট জেলাতেও শীতের প্রকোপ চলছে।

রংপুর ও রাজশাহী বিভাগে মোট জেলার সংখ্যা ১৬। এর সঙ্গে উল্লিখিত আট জেলা মিলিয়ে বর্তমানে দেশের মোট ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগের দিন বুধবার দেশের ৪৪টি জেলায় শৈত্যপ্রবাহ ছিল। সে দিন নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ছিল।

আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

শৈত্যপ্রবাহ কতদিন স্থায়ী হতে পারে—এ বিষয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। নতুন কিছু জেলা শৈত্যপ্রবাহের আওতায় আসতে পারে আবার কিছু জেলা সাময়িকভাবে এর বাইরে যেতে পারে। তবে দ্রুত শীত কমার সম্ভাবনা নেই এবং এক সপ্তাহেরও বেশি সময় ধরে শৈত্যপ্রবাহ চলতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ