1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান রৌমারীতে টাপুরচর গুচ্ছ গ্রামে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
সপ্তাহব্যাপী মশক নিধন

১৫৮টি হাসপাতালে কার্যক্রম শেষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ৭:৫৯ pm

কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগি, ডাক্তার, নার্স ও চিকিৎসা সবার সাথে নিয়োজিত অন্যান্যদের ডেঙ্গু রোগে আক্রন্ত হওয়ার ঝুঁকি রোধে দ্বিতীয় ধাপে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রমের শেষ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি অধীন এলাকাসমূহের কার্যক্রমের ষষ্ঠ ও শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ১৩টি হাসপাতালসহ আগের দিনগুলোতে কার্যক্রম পরিচালনাকৃত অন্যান্য হাসপাতালেও ডিএনসিসি কর্তৃক এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

হাসপাতালগুলো হচ্ছে: উত্তরা অঞ্চল-১ এর অধীন আধুনিক হাসপাতাল এবং আহছানিয়া ক্যান্সার হাসপাতাল। মিরপুর অঞ্চল-২ এর অধীন আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল।

মহাখালী অঞ্চল-৩ এর অধীন বাড্ডা জেনারেল হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল, ইবনে সিনা ডায়গনেস্টিক সেন্টার, ল্যাব এইড ডায়গনেস্টিক সেন্টার এবং এ এম জেড হাসপাতাল। মিরপুর অঞ্চল-৪ এর অধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, আর এইচ স্টেপ হাসপাতাল।

কারওরান বাজার অঞ্চল-৫ এর অধীন আল-রাজী হাসপাতাল ফার্মগেট, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। অঞ্চল-৬ অধীন সকল হাসপাতাল ও ডায়গনেস্টিক সেন্টারে একযোগে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অঞ্চল-৮ এর অধীন উত্তরখান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়াও সকল অঞ্চলেই অন্যান্য একাধিক হাসপাতাল যেখানে সংশ্লিষ্টরা প্রয়োজন মনে করেছেন সেসব হাসপাতালেও শেষ দিনে এই কার্যক্রম আবারো পরিচালনা করা হয়েছে।

দ্বিতীয় ধাপের এই সপ্তাহব্যাপী কার্যক্রমে ডিএনসিসির অধীন মোট ১৫৮ টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি হলো আজ। এডিস মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ডিএনসিসি যথাসময়ে তৃতীয় ধাপে কার্যক্রম শুরু করবে।

সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ