1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত সাবেক এমপি ইলিয়াসের অবৈধ সম্পদ ১৬ কোটি, লেনদেন ১৮২ কোটি সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য : তারেক রহমান চরফ্যাশনে এডিশনাল পিপির উপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলা পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে সমুদ্রে মাছের অতিরিক্ত আহরণ নিয়ন্ত্রণে আনতে হবে : মৎস্য উপদেষ্টা

১৪ দলের দায়িত্ব নিয়ে যা বললেন আমু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০ ১১:৪৯ pm

১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, করোনা সংকট মোকাবিলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিকনির্দেশনা রয়েছে, তা বাস্তবায়ন করাই এই মুহূর্তে ১৪ দলের সবচেয়ে বড় কাজ।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পাওয়ার পর এক ভিডিও বার্তায় বুধবার (৮ জুলাই) তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য জনগণকে সচেতন করা গেলে এবং বোঝানো গেলে আজকের লকডাউন যে পর্যায়ে আছে, তা সফলভাবে সম্পন্ন করা হলে, করোনার বিস্তার রোধ সম্ভব হবে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য ১৪ দলের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনার হাত ধরেই ১৫ দল সৃষ্টি হয়েছিল। এখন যে ১৪ দল আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার প্রধান। কঠিন দিনগুলোতেও তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, খালেদাবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন।’ নতুন করে আবারও পুরনো দিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ১৪ দলের মুখপাত্র। তিনি বলেন, ‘অতীতে যেভাবে শেখ হাসিনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কর্মসূচি ও আন্দোলন সংগ্রামের ডাক বাস্তবায়নে কাজ করেছি, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না।’

সদ্য প্রয়াত ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমু বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ১৪ দলের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ১৪ দলের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার চেষ্টা করবেন তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ