1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১২:১৭ pm

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী কয়েক দিনে দেশের দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। বিদ্যমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ও বুধবার (১৪ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রবণতা থাকবে। বুধবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং ওই দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে বিশেষ করে সীমান্তবর্তী ও নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ