
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কৃত্রিম হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে মহালছড়ির মনাটেক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই দুই শিশু হল- মহালছড়ির মনাটেক গ্রামের কাজল চাকমার মেয়ে রানজুনি চাকমা (৬) ও মৃত সুরেশ চাকমার মেয়ে বৃষ্টি চাকমা।
স্থানীয়রা জানান, বৃষ্টির পানি ধরে রেখে মহালছড়ির মনাটেক বিলে মৎস্য চাষ করতে কৃত্রিম হ্রদ বানানো হয়। হ্রদের পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায় ওই দুই শিশু। তাদের খেলার সাথী তুলনা চাকমা স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়রা হ্রদের পানি থেকে দুইজনের লাশ উদ্ধার করে।
মহালছড়ি থানার ওসি মো. জাহাঙ্গীর জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ