1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

হ্যাকারের কবলে মোদির টুইটার অ্যাকাউন্ট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ১:০১ pm

হ্যাকারের কবলে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট। হ্যাক করার পর বৃহস্পতিবার ভোরে ওই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টুইট করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান চাওয়া হয়।

টুইটার কর্তৃপক্ষও মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা এই ধরণের কর্মকাণ্ডের বিষয়ে অবহিত এবং মোদির অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তীতে মোদির অ্যাকাউন্ট থেকে এসব টু্‌ইট সরিয়ে নেয়া হয়েছে। তবে নরেন্দ্র মোদির দফতর থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মোদির ব্যক্তিগত ওবেসাইটের সঙ্গে যুক্ত ওই টুইটার অ্যাকাউন্টের নাম @narendramodi_in। ২০১১ সালে খোলা ওই অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ২৫ লাখের বেশি।

গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পরে নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল।

জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক। সূত্র: বিবিসি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ