1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

হেলেনার বিরুদ্ধে আরেকটি মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১ ২:১৯ pm

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের নামে পল্লবী থানায় আরেকটি মামলা হয়েছে।

অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া জয়যাত্রা টিভির সম্প্রচারের অভিযোগে শুক্রবার রাতে র‌্যাব-৪–এর উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী পল্লবী থানায় এই মামলা দায়ের করেন।

এ নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দুটি, পল্লবী থানায় একটিসহ তিনটি মামলা হল।

পল্লবী থানার এসআই নাসিরউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় ওই মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‌্যাব।

শুক্রবার গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে ঢাকার আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গতকাল গুলশান থানায় পৃথক দুটি মামলা করে র্যা ব। একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এবং অন্যটি বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন, হেলেনা জাহাঙ্গীরের নামে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্য প্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে পৃথক মামলা হবে।

ফেসবুকে ‘চাকরিজীবী লীগ’ প্রতিষ্ঠার বার্তা দেওয়ার পর ফের আলোচনায় আসেন হেলেনা জাহাঙ্গীরের নাম। কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া এমন সংগঠনের প্রচারের দায়ে গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিস্কৃত হন হেলেনা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ