1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

হাতিয়ার মেঘনায় জাহাজের নিচ থেকে ডুবুরির লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ২:২৮ pm

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের পশ্চিমে মেঘনায় একটি জাহাজের ইঞ্জিনের পাখার সঙ্গে আটকে যাওয়া জাল কাটতে গিয়ে এক ডুবুরির মৃত্যু হয়েছে। তার নাম মোঃ মামুন (৪০)।

সোমবার সকালে অন্য এক ডুবুরি জাহাজের তলা থেকে তার লাশ উদ্ধার করেছে। মৃত মামুন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশালকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

হাতিয়া নৌ-পুলিশের পরিদর্শক একরাম উল্যাহ জানান, গত শনিবার সকালে নলচিরা ঘাটের পশ্চিমে মেঘনা নদীতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে পণ্য বোঝাই জাহাজ এম বি মিথিলা-৩ এর ইঞ্জিনের পাখার সঙ্গে জাল আটকে যায়। এরপর জাহাজের মালিকপক্ষ ঢাকা থেকে মামুন ও খোকন নামের দুই ডুবুরিকে নিয়ে আসেন। তারা রবিবার সকালে নদীতে নেমে জাহাজের পাখায় আটকে যাওয়া জাল কাটার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিকেলে মামুন পুনরায় নদীতে ডুব দেন। কিন্তু তিনি নদীতে ডুব দেওয়ার পর আর উপরে উঠে আসতে পারেননি। সোমবার সকাল সাতটার দিকে ঢাকা থেকে আসা আরেক ডুবুরি মোঃ কালু জাহাজের নিচে থেকে মামুনের লাশ উদ্ধার করেছে।

পরিদর্শক একরাম উল্যাহ জানান, এ ঘটনার খবর পেয়ে মৃত মামুনের বড় ভাই জহিরুল ইসলাম সোমবার সকালে নলচিরা ঘাটে আসে। আইনী প্রক্রিয়া শেষে লাশটি তার কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ